Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনক পুনর্নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন


নতুন দিল্লি, ৫ জুন, ২০২৪   

 আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী. ঋষি সুনক টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী সুনক ভারতীয় সাধারণ নির্বাচনে সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং ঐতিহাসিক তৃতীয় মেয়াদের জন্য শুভকামনা জানান।

প্রধানমন্ত্রী মোদী উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী সুনকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে ভারত–যুক্তরাজ্য সর্বাঙ্গীণ কৌশলগত অংশীদারিত্ব সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে আসন্ন সাধারণ নির্বাচনের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন।      

 

 SSS/TM