পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি শুক্রবার সকালে চেকার্সে ব্রিটেনের প্রধানমন্ত্রী শ্রী ডেভিড ক্যামেরনের সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সেখানে একটি হিজল বৃক্ষের চারা রোপন করেন এবং উভয় নেতা পরষ্পরকে উপহার প্রদান করেন।
প্রধানমন্ত্রী শ্রী মোদি ও বৃটিশ প্রধানমন্ত্রী শ্রী ডেভিড ক্যামেরন ব্রিটিশ-ভারত সিইও ফোরামের বৈঠকে অংশনেন।
প্রারম্ভিক ভাষণে প্রধানমন্ত্রী ক্যামেরন প্রধানমন্ত্রী মোদির দৃষ্টিভঙ্গি এবং ভারতের রুপান্তরে তাঁর দৃষ্টিভঙ্গি ও সদিচ্ছার কথা সবাইকে জানান|
শ্রী নরেন্দ্র মোদী দু’দেশের ঐতিহাসিক বন্ধন এবং পরিপূরক অবস্থার কথা তুলে ধরেন| তিনি বলেন, দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক বন্ধন| তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন- মেক ইন ইন্ডিয়া, পরিকাঠামোয় গুরুত্ব, বিভিন্ন ক্ষেত্রে সরাসরি বিদেশী বিনিয়োগ, ২০২২ সালের মধ্যে পাঁচ কোটি গৃহ নির্মানের প্রতিশ্রুতি, ১৭৫ গিগা ওয়াট পুনর্নবীকরণ শক্তি উৎপাদনের পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন| তিনি বলেন, ভারতে ব্রিটিশ কোম্পানিগুলির বিনিয়োগ দু’দেশের ক্ষেত্রে সম-স্বার্থ সমন্বিত হবে|
বৃটেনের মহারানী প্রধানমন্ত্রীকে অপরাহ্ন ভোজে আমন্ত্রণ জানান এবং ওই বৈঠকের সময় তাঁরা পরষ্পরকে উপহার সামগ্রী অর্পন করেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতের অন্তর্নিহিত বৈচিত্র্য হচ্ছে এর বিশেষত্ব, গর্ব এবং শক্তি| লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ভারতীয় বংশোদ্ভুতদের বিশাল জমায়েতে শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শিখ সম্প্রদায়ের মহান অবদান ও ভারতীয় সুফি ঐতিহ্যের কথা তুলে ধরেন| তিনি এপ্রসঙ্গে বৃহস্পতিবার লন্ডনে শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, তিনি তাঁদের যন্ত্রণার কথা অনুভব করেছেন, তাঁদের সমস্যার বিষয়গুলি জেনেছেন এবং সেগুলি সমাধানে কাজ করছেন|
এক ঘন্টারও বেশি সময়ের ভাষণে প্রধানমন্ত্রী ভারত সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি মেলে ধরতে গিয়ে রাজস্থানের আলোয়ারের ইমরান খানের প্রসঙ্গ তুলে ধরেন, যিনি ৫০-টির মতো শিক্ষামূলক অ্যাপ তৈরি করেন এবং বিনামূল্যে তা বিলি করেন| তিনি হরিয়ানার এক সরপঞ্চ-এর কথাও এ প্রসঙ্গে স্মরণ করেন, যিনি প্রধানমন্ত্রীর ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ আহ্বানে সারা দিয়ে ‘সেলফি উইথ ডটার’ অভিযান শুরু করেন, যা এখন বিশ্বজুড়ে সাফল্য পেয়েছে| তিনি বলেন, ভারতের উজ্জ্বল ভবিষ্যত সম্পর্কে তিনি নিশ্চিত, কেননা ভারত সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি হচ্ছে সেইরকম, যে ভারতে রয়েছেন ইমরান খান আর সেলফি-খ্যাত সেই সরপঞ্চ| তিনি বলেন, ভারতে এ রকম অগনিত মানুষ রয়েছেন|
প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সমস্ত প্রধান ধর্ম ও ধর্ম বিশ্বাসের মানুষ বেশ ভালো সংখ্যাতেই ভারতে রয়েছেন| তিনি বলেন, অনাবাসী ভারতীয়রা যেখানেই গেছেন, সেখানেই সেই মূল্যবোধ বহন করে নিয়ে গেছেন| তাই তাঁরা ভারতের মহান রাষ্ট্রদূত|
প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন| এর পাশাপাশি ভারতবাসীর জীবনযাত্রার মান পরিবর্তনে তাঁর বিভিন্ন পরিকল্পনা যেমন- স্বচ্ছ ভারত, পরিচ্ছন্ন শক্তি ইত্যাদি নিয়েও আলোচনা করেন| তিনি বলেন, ব্যয়সাধ্য সৌরশক্তি উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে প্রধান ভূমিকায় উঠে আসার লক্ষ্যে, পর্যাপ্ত সৌর বিকিরণের দিক দিয়ে ভাগ্যবান দেশগুলোকে নিয়ে বিশ্ব সৌর জোট পরিচালনা করবে|
SC/ND/ DB/
Called on Her Majesty Queen Elizabeth. https://t.co/tCi02XofnQ
— NarendraModi(@narendramodi) November 13, 2015
Presented Her Majesty The Queen some photographs taken 54 years ago from her first visit to India in January-February 1961. @BritishMonarchy
— NarendraModi(@narendramodi) November 13, 2015
These photographs of Her Majesty the Queen date back to the visit when she was the Chief Guest at the Republic Day parade. @BritishMonarchy
— NarendraModi(@narendramodi) November 13, 2015
During the visit, Her Majesty visited Varanasi, Ahmedabad, Jaipur, Udaipur, Kolkata, Mumbai, Bengaluru & Chennai. @BritishMonarchy
— NarendraModi(@narendramodi) November 13, 2015
Also presented to Her Majesty some award-winning Darjeeling tea from Makaibaritea estate in West Bengal & fine organic honey from J&K.
— NarendraModi(@narendramodi) November 13, 2015
Tanchoistoles that are a specialty of Varanasi were presented by me to Her Majesty the Queen. @BritishMonarchy https://t.co/3KcWrUmvO3
— NarendraModi(@narendramodi) November 13, 2015
Discussions with PM @David_Cameron continued this morning at Chequers. pic.twitter.com/R0MitzFaqR
— Narendra Modi (@narendramodi) November 13, 2015
Prime Minister @David_Cameron & I interacted with CEOs at the UK-India CEO Forum. Economic times are a vital aspect of India-UK ties.
— NarendraModi(@narendramodi) November 13, 2015
Talked about #makeinindia, focus on infra, energy, housing. British investment in India is a win-win partnership. https://t.co/A2vztfVkym
— NarendraModi(@narendramodi) November 13, 2015
Reached @wembleystadium for the community programme. https://t.co/jzzDvIdM9R
— NarendraModi(@narendramodi) November 13, 2015
My message to the diaspora- India awaits you! Amazing positivity at @wembleystadium. Gratitude to all. pic.twitter.com/YD7ctLqbh4
— NarendraModi(@narendramodi) November 13, 2015
A special thanks to PM @David_Cameron. And I fully agree with him, Team India & Team UK are a winning combination. https://t.co/D6pJXnng3p
— NarendraModi(@narendramodi) November 13, 2015