Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

যুব বিষয়ক কর্মসূচিতে ভারত ও রাশিয়ার মধ্যে মউ স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত ও রাশিয়ার মধ্যে যুব বিষয়ক বিনিময় কর্মসূচিগুলি দু’দেশের মধ্যে মত ওচিন্তাভাবনা বিনিময় এবং সেইসঙ্গে মূল্যবোধ ও সংস্কৃতি বিনিময় সংক্রান্ত বিষয়গুলিকেবিশেষভাবে উৎসাহিত করবে বলে মনে করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই লক্ষ্যে দু’দেশেরমধ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রিসভারবৈঠকটি।

বিনিময় কর্মসূচিগুলিতে অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবেযথেষ্ট স্বচ্ছতার সঙ্গে। মউ-এর আওতায় যে কর্মসূচি বিনিময়ের প্রস্তাব করা হয়েছে সেসম্পর্কে সরাসরি মত ও পরামর্শ পেশের সুযোগ থাকবে সংশ্লিষ্ট সকল পক্ষেরই। বিনিময়কর্মসূচি বাস্তবায়িত করার সুবাদে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান ওঅভিজ্ঞতা আহরণের সুযোগ মিলবে যুব সমাজের।

PG/SKD/DM