পিএমইন্ডিয়া
এবছর এপ্রিল মাসে যুব বিষয়ক বিভিন্ন কর্মসূচির ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষরিত হয়ভারত ও আর্মেনিয়ার মধ্যে। আজ এখানে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চুক্তিরশর্তাবলী সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদীকে। বৈঠকে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী স্বয়ং।
ভারতও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মেয়াদ পাঁচ বছর। পরবর্তীকালে স্বয়ংক্রিয়পদ্ধতিতেই চুক্তিটির পুনর্নবীকরণ হতে পারে আরও পাঁচ বছরের জন্য। তবে কোন পক্ষ যদিপুনর্নবীকরণের প্রস্তাবে অসম্মত হয়, তাহলে চুক্তিটির মেয়াদ বৃদ্ধির কথা চিন্তা করাহবে না। এছাড়াও, যে কোন পক্ষের ছ’মাসের আগাম নোটিশের ভিত্তিতে চুক্তিটির মেয়াদ শেষকরা যেতে পারে ।
স্বাক্ষরিতএই চুক্তির উদ্দেশ্য হল দু’দেশের যুব বিষয়ক কর্মসূচির ক্ষেত্রে দ্বিপাক্ষিকসহযোগিতা প্রসার। একে অন্যের দেশে আয়োজিত যুব বিষয়ক কর্মসূচিতে অংশগ্রহণ, তথ্য ওঅভিজ্ঞতা বিনিময় এবং যুব বিনিময় কর্মসূচি আয়োজনের মাধ্যমে এই সহযোগিতাসম্প্রসারণের কথা চুক্তিতে বলা হয়েছে। দু’দেশের মধ্যে বিভিন্ন কর্মসূচির জন্য যুববিনিময়, যুব সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে বিনিময় কর্মসূচি এবং যুব বিষয়ক নীতিরচনার কাজে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিনিময় কর্মসূচি সহ বিভিন্নকর্মপ্রচেষ্টাকে উৎসাহিত করা হবে এর আওতায়। দু’দেশেই আয়োজিত হবে যুব বিষয়ককর্মসূচির ওপর আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলন। এছাড়াও, সংশ্লিষ্ট ক্ষেত্রে তথ্য ওগবেষণা প্রচেষ্টার কাজেও উৎসাহ দেওয়া হবে চুক্তি রূপায়ণের মাধ্যমে। আয়োজিত হবে যুবউৎসব এবং অন্যান্য অনুষ্ঠানও।
PG/SKD/DM