Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

যুব সম্পর্কিত বিষয়েসহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত-তিউনিসিয়া চুক্তি সম্পর্কে আলোচনা কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে


 যুব সম্পর্কিত বিষয়েসহযোগিতা প্রসারের লক্ষ্যে ভারত ও তিউনিসিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিষয়টিবুধবারআলোচিতহয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠক থেকে জানা যায় যে, সংশ্লিষ্ট চুক্তিটি স্বাক্ষরিত হয়গত বছর ৩০ অক্টোবর তারিখে নয়াদিল্লিতে।  

  চুক্তির মূল উদ্দেশ্য হল আলোচনা ও মতবিনিময়এবং সেইসঙ্গে সংস্কৃতি ও মূল্যবোধের আদান-প্রদানের লক্ষ্যে ভারতের যুব সমাজের কাছেআন্তর্জাতিক প্রেক্ষাপটকে তুলে ধরা। বিশ্ব শান্তি ও সমঝোতা প্রচেষ্টায় ভারতীয় যুবসমাজ যাতে নিজেদের যুক্ত করার সুযোগ লাভ করে তা নিশ্চিত করতেই এই চুক্তিস্বাক্ষরের উদ্যোগ।  

  সংশ্লিষ্ট চুক্তিটির মেয়াদ পাঁচ বছর।সহযোগিতার যে ক্ষেত্রগুলিকে এর আওতায় চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে –যুববিনিময় কর্মসূচির আয়োজন, আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার ও সম্মেলনে আমন্ত্রণবিনিময়, প্রকাশিত তথ্য, চলচ্চিত্র, অভিজ্ঞতা বিবরণী, গবেষণা এবং আনুষঙ্গিকঅন্যান্য তথ্যের বিনিময়, যুব শিবির, যুব উৎসব এবং সহযোগিতামূলক অন্যান্য যুবঅনুষ্ঠান, সমীক্ষা সফর, যুব সংক্রান্ত বিষয়ে ছোটখাটো কর্মশালা ও আলোচনাচক্রইত্যাদিতে অংশগ্রহণ সহ বিভিন্ন বিষয়।  

   PG/SKD/DM/