পিএমইন্ডিয়া
২০১৫’র মার্চ মাসে ভারত ও কাতারের মধ্যে স্বাক্ষরিত মউ সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে বিস্তারিতভাবে অবহিত করা হয় বুধবার এখানে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। যোগাযোগ এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বিনিময়ের লক্ষ্যে ভারত ও কাতার স্বাক্ষরিত মউটিকে কার্যকর করে তোলার সিদ্ধান্ত নেয় যথাক্রমে ১ জানুয়ারি, ২০১৬ এবং ১২ জানুয়ারি, ২০১৬ তারিখে।
সম্পাদিত এই চুক্তিটির আওতায় দু’দেশের বেসরকারি সংস্থা, দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রতিষ্ঠান এবং সরকারি পর্যায়ে সক্রিয় সহযোগিতা ও বিনিময় কর্মসূচি বাস্তবায়িত হবে।
PG/SKD/SB/S