পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীর শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে শুক্রবার রাঁচির হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (এইচ ই সি)লিমিটেডের ৬৭৫.৪৩ একর অব্যবহৃত জমি ঝাড়খন্ড সরকারকে হস্তান্তরের বিষয়ে অনুমোদন দিয়েছে। এর বিনিময়ে এইচ ই সি লিমিটেড ৭৪২.৯৮ কোটি টাকা পাবে আর ঐ টাকা অবসরপ্রাপ্তকর্মচারিদের বিবিধ বকেয়া পাওনা যেমন গ্র্যাচুয়িটি, প্রভিডেন্ট ফান্ড, ছুটি বিক্রিএবং অন্যান্য অবসরকালীন সুবিধা মেটাতে সাহায্য করবে। এছাড়া এই টাকায় সরকার ওবিভিন্ন ব্যাঙ্কের কাছে এইচ ই সি-র ঋণ এবং অন্যান্য দায়-ও মেটানো যাবে।
অন্যদিকে এই জমি হস্তান্তরের ফলে ঝাড়খন্ড সরকারের পক্ষে রাচিঁতেরাজ্যের রাজধানী অঞ্চলে স্মার্ট সিটি প্রকল্প এবং অন্যান্য উন্নয়মূলক প্রকল্প রূপায়নেসুবিধা হবে।
PG/ NS