Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজধানীর দ্বারকায় এক বিশ্বমানের প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্র গড়ে তুলতে জমি হস্তান্তরের অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নয়াদিল্লির দ্বারকায় ২৫ নম্বর সেক্টরে ৮৯.৭২ হেক্টর পরিমাণ জমি শিল্পনীতি ও বিকাশ দপ্তরকে হস্তান্তরের অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ দ্বারকায় বিশ্বমানের এই অত্যাধুনিক প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই কেন্দ্রটি গড়ে তোলা হবে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে। প্রদর্শনী তথা সম্মেলন কেন্দ্রটিতে প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কক্ষ, রেস্তোরাঁ এবং আর্থিক পরিষেবা সহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে। এই প্রকল্প গড়ে তোলার কাজে শিল্পনীতি ও বিকাশ দপ্তর, নগরোন্নয়ন দপ্তর, ব্যয় দপ্তর এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দপ্তরের সচিবদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবেও আজ সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। নিতি আয়োগের সি ই ও-ও থাকবেন এই কমিটিতে।

PG/SKD/DM/S