পিএমইন্ডিয়া
রাজস্থানের কয়েকটি অঞ্চলে বর্তমানে যে খরা ও জলসঙ্কট পরিস্থিতির উদ্ভব ঘটেছে, সে সম্পর্কে শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠকেমিলিত হলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী বসুন্ধরা রাজে-ও উপস্থিত ছিলেন এই পর্যালোচনা বৈঠকে। এছাড়াও, কেন্দ্র ও রাজ্যস্তরের পদস্থ আধিকারিকরা যোগ দেন এদিনের আলোচনায়।
জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলের আওতায় ৯১১ কোটি ৬৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে রাজস্থানকে। রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিলের আওতায় ২০১৫-১৬ অর্থ বছরে রাজ্যকে দেওয়া ৮২৭ কোটি ২৫ লক্ষ টাকার অতিরিক্ত ত্রাণ সহায়তা হিসেবে এই অর্থ দেওয়া হয়। ২০১৬-১৭ অর্থ বছরে রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিলের প্রথম কিস্তিবাবদ ৪৩৪ কোটি ২৫ লক্ষ টাকাও দেওয়া হয়েছে ঐ রাজ্যকে।
পর্যালোচনা বৈঠকে শ্রীমতী বসুন্ধরা রাজে জানান, গত ৬৭ বছরে ৬১ বার খরা পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাঁর রাজ্য। পানীয় জলের অভাবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে জনসাধারণের কষ্ট ও দুর্দশার কথাও তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন এদিনের বৈঠকে। প্রসঙ্গত, ‘মুখ্যমন্ত্রী জল স্বাবলম্বন অভিযান’-এর প্রসঙ্গও তিনি উত্থাপন করেন প্রধানমন্ত্রীর কাছে। শ্রীমতী বসুন্ধরা রাজে বলেন, এই অভিযানের আওতায় আগামী চার বছরে তাঁর রাজ্যে ৭ লক্ষ জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর মধ্যে এ বছরের ৩০ জুনের মধ্যেই গড়ে তোলা হবে ১ লক্ষ জল সংরক্ষণ কাঠামো। অতিক্ষুদ্র সেচ ব্যবস্থার প্রয়োজনে তাঁর রাজ্য নর্মদার জল ব্যবহার করছে বলে তিনি উল্লেখ করেন এদিনের পর্যালোচনা বৈঠকে।
জল সংরক্ষণের বিষয়টিকে জন-আন্দোলনে রূপান্তরের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এনসিসি, এনএসএস, নেহরু যুব কেন্দ্র এবং স্কাউট্স অ্যান্ড গাইড্স-এর মতো যুব সংগঠনগুলিকে যুক্ত করা উচিত জল সংরক্ষণের উপযুক্ত কাঠামো গড়ে তোলার কাজে।
পর্যালোচনা বৈঠকে বর্জ্য জলের ব্যবস্থাপনা এবং বাড়ির ছাদে জমা বৃষ্টির জলের সাহায্যে জলের প্রয়োজন মেটানোর ওপরও বিশেষ জোর দেন শ্রী নরেন্দ্র মোদী। বিশ্বের বিভিন্ন দেশে এ সম্পর্কে গৃহীত শ্রেষ্ঠ পদ্ধতিগুলির আশ্রয় গ্রহণের বিষয় নিয়েও মত বিনিময় করা হয় এদিনের বৈঠকে। প্রধানমন্ত্রী বলেন, জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে প্রাচীন জল সংরক্ষণ ব্যবস্থাগুলির পুনরুজ্জীবন ঘটানো প্রয়োজন। রাজস্থানের নাগর জেলারকুচামন শহরে প্রাচীন জল সংরক্ষণ ব্যবস্থার সংস্কার ও পুনরুজ্জীবনের সাফল্যের কথা তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
কঠিন ও তরল বর্জ্যের ব্যবস্থাপনার কাজে একটি শহরকে ‘মডেল’ বা আদর্শ রূপে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই ব্যবস্থায় পার্শ্ববর্তী গ্রামীণ এলাকায় সেচ সম্প্রসারণের ব্যবস্থা করা যেতে পারে। শহরাঞ্চলের জন-পরিবহণ ক্ষেত্রে গ্যাস ব্যবহারের ওপরও বিশেষ জোর দেন তিনি।
পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করে যাবে এই সঙ্কল্প গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় এদিনের পর্যালোচনা বৈঠক।
PG/SKD/DM/S
Discussed at length the drought situation in Rajasthan & ways to improve drought & water scarcity during the meeting with CM @VasundharaBJP.
— Narendra Modi (@narendramodi) May 14, 2016
CM @VasundharaBJP briefed me on Mukhyamantri Jal Swavlamban Abhiyan & micro irrigation initiatives of State Govt. https://t.co/ZCVvqvbznq
— Narendra Modi (@narendramodi) May 14, 2016
In our meeting @VasundharaBJP ji shared an example of Bavdi revival in Nagore dist & said that State Govt will take it up on larger scale.
— Narendra Modi (@narendramodi) May 14, 2016