Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজস্থানের পোখরানে ভারতীয় বিমানবাহিনীর কর্মতৎপরতার মহড়া প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী

রাজস্থানের থর জেলার পোখরানে আজ ভারতীয় বিমানবাহিনীর তৎপরতা ও কর্মকুশলতার এক প্রদর্শন প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় তিন বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এই প্রদর্শনের আয়োজন করা হয়। এর নাম দেওয়া হয়েছে ‘আয়রন ফিস্ট, ২০১৬’।

এই মহড়া ও প্রদর্শনীতে বিমানবাহিনীর প্রতিরক্ষা সংক্রান্তকাজে লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ এবং কর্মতৎপরতার বিষয়টি পুরোপুরি দেখানো হয়। বিমান প্রতিরক্ষা সম্পর্কিতদক্ষতা, নেট অপারেশনের ক্ষেত্রে পারদর্শিতা, সবরকমের আবহাওয়াতে লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ এবং শত্রুপক্ষের আক্রমণ প্রতিহত করার বিষয়টি এই মহড়া ও প্রদর্শনীতে তুলে ধরা হয়।

ভারতীয় বিমানবাহিনীর কর্মতৎপরতা ও প্রতিরক্ষার কাজে দক্ষতার বিশেষ প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, “লক্ষ্যবস্তুর ওপর ভারতীয় বিমানবাহিনীর গুলি বর্ষণের শক্তি এবং বিমানবাহিনীর সেনানীদের দক্ষতা আমাদের গর্বিত করে।”

PG/SKD/DM/S