Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্যদিবস উপলক্ষ্যে মিজোরামের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী


নতুন দিল্লি, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্যদিবস উপলক্ষ্যে মিজোরামের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স বার্তায় তিনি বলেছেন;

“রাজ্যদিবসে মিজোরামের মানুষকে শুভেচ্ছা।

অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ও চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য মিজোরাম সমাদৃত। এখানকার মানুষের মধ্যে সম্প্রদায়গত শক্তিশালী চেতনা রয়েছে, তাঁরা দয়া ও করুণার মূল্যবোধের প্রতীক। ঐতিহ্য, সঙ্গীত এবং প্রাত্যহিক জীবনের অন্যান্য দিকগুলির মাধ্যমে প্রকাশিত সমৃদ্ধ মিজো ঐতিহ্য অত্যন্ত প্রেরণাদায়ক।

মিজোরাম ভবিষ্যতে উন্নয়নের পথে এগিয়ে চলুক এবং নতুন নতুন মাইলফলক অর্জন করুক।”

SC/SD/SKD