Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে শ্রী হরিবংশ নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর বক্তব্য

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে শ্রী হরিবংশ নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর বক্তব্য


রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হওয়ায় শ্রী হরিবংশ-কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন।

সংসদের উচ্চ কক্ষে ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনের অব্যবহিত পরেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পর সংসদের এই কক্ষের নেতা শ্রী অরুণ জেটলি পুনরায় কক্ষে ফিরে আসায় তিনি অত্যন্ত খুশি।

আজ বৃহস্পতিবার (০৯ আগস্ট) আমরা ভারতছাড়ো আন্দোলনের বার্ষিকী উদযাপন করছি বলেও প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, হরিবংশজি যেখান থেকে এসেছেন, সেই বালিয়ার সঙ্গে ১৮৫৭ সালে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমগ্র স্বাধীনতার আন্দোলনেরই যোগসূত্র রয়েছে। শ্রী হরিবংশ লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরজী-র সঙ্গেও হরিবংশজীর-র কাজ করার কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, চন্দ্রশেখরজী-র সঙ্গে ঘনিষ্ঠতা থাকার সুবাদে হরিবংশজী আগাম জানতে পেরেছিলেন যে, তিনি পদত্যাগ করবেন কিন্তু হরিবংশজী-র নিজস্ব সংবাদপত্র থাকা সত্ত্বেও তিনি সে খবর জানাননি। নৈতিকতা জনসেবার প্রতি তাঁর অঙ্গীকারের দিকটিই এই ঘটনা থেকে প্রতিফলিত হয় বলে প্রধানমন্ত্রী অভিমত প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, হরিবংশজী একজন মনযোগী পাঠক এবং বিশিষ্ট লেখক। তিনি বহু বছর সমাজের সেবা করেছেন।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের শ্রী বি কে হরিপ্রসাদকেও প্রধানমন্ত্রী অভিনন্দন জানান। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য প্রধানমন্ত্রী রাজ্যসভার চেয়ারম্যান-সহ সদস্যদের ধন্যবাদ জানান।

SSS/BD/SB…