Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্যসভার বিদায়ী সাংসদদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী


রাজ্যসভার বিদায়ী সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানাতে রাজ্যসভার সাংসদদের সঙ্গে আজ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও। এই উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বিদায়ী সদস্যদের কাছ থেকে জ্ঞান ও অভিজ্ঞতার দিক থেকে দেশ যেভাবে উপকৃত হয়েছে তার স্মৃতিচারণ প্রসঙ্গে বলেন, সাংসদদের দৃষ্টিভঙ্গিকে আরও প্রশস্ত করে তোলার একটি উপযুক্ত মঞ্চ হল রাজ্যসভা। অভিজ্ঞতা তাঁদের সমৃদ্ধ করে তোলে এবং তা থেকে লাভবান হয় সমাজ তথা সমগ্র জাতি। বিদায়ী সাংসদদের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে দেশ আগামীদিনেও বঞ্চিত হবে না বলে আশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শ্রী মোদী।

প্রধানমন্ত্রী বলেন, আজকের বিদায়ী সাংসদরা বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই অবদান রেখেছেন। এই সাংসদদের উপস্থিতিতে ‘জিএসটি বিল’ এবং ‘কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ড বিল’ দুটি সম্পর্কে যদি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ পাওয়া গেলে আরও ভালো হত বলে মনে করেন তিনি। কারণ এই দুটি বিল গৃহীত হলে রাজ্যগুলির হাতে আরও বেশি পরিমাণ অর্থ গিয়ে পৌঁছবে।

বিদায়ী সাংসদদের সরকারের পক্ষ থেকে সুখ ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, বিভিন্ন সময়ে তাঁদের সহযোগিতা প্রসারের জন্যও অকুন্ঠ ধন্যবাদ জানান তিনি।

PG/SKD/DM/S