Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্যসভায় জিএসটি বিল অনুমোদিত হওয়ায় সব দলের সব সদস্যকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ জ্ঞাপন


রাজ্যসভায় জিএসটি বিলটি অনুমোদিত হওয়ায় সব দলের নেতা ও সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। জিএসটি-কে সহযোগিতা মূলক যুক্তরাষ্ট্রীয়তার সেরা উদাহরণ বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী একগুচ্ছ টুইটে বলেছেন যে এই সংস্কারটি মেক-ইন-ইন্ডিয়ার বিকাশ এবং রপ্তানির সহায়তার পক্ষে বিশেষ উপকারী আর এভাবেই রাজস্ব বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্হান বাড়াতেও ভূমিকা নেবে।

‘ রাজ্যসভায় জিএসটি বিল পাশ হওয়ার ঐতিহাসিক দিন উপলক্ষে আমিসবদলের নেতা ও সদস্যদের ধন্যবাদ জানাই।

ভারতকে একুশ শতকের উপযোগী এক অপ্রত্যক্ষ কর ব্যবস্হা উপহার দিতে তাঁদের যুগান্তকারী সিদ্ধান্তের জন্য আমাদের সাংসদদের অবশ্যই অভিনন্দন জানানো উচিত।

আমরা সব দল ওরাজ্যের সঙ্গে একযোগে এমন এক ব্যবস্হা গড়ে তুলতে কাজ করে যাব যেটা সমস্ত ভারতীয়ের পক্ষে কল্যাণকর হবে এবং এক উজ্জীবিত ও ঐক্যবদ্ধ জাতীয় বাজার গড়ে তোলায় সহায়ক হবে।

এই সংস্কারটিমেক-ইন-ইন্ডিয়াকে উৎসাহ দেবে, রপ্তানিতে সাহায্য করবে আর এইভাবেই রাজস্ব বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্হান বাড়াবে।

জিএসটি যেসহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তা বা কো-অপারেটিভ ফেডারেলিজম-এর সেরা নজির আমি সেকথাও বলতে চাই। একসঙ্গে মিলে আমরা ভারতকে প্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাব ’ , প্রধানমন্ত্রী একথা জানিয়ে টুইট করেন।

PG/NS/…