Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্যসভা থেকে যে সকল সাংসদরা অবসর গ্রহণ করছেন তাঁদের প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বিদায়ী ভাষণ


শ্রদ্ধেয় সভাপতি মহোদয়,

রাজ্যসভায় একটি বিশেষ সুবিধা রয়েছে যা লোকসভায় নেই, সেটি হল এখানে বিদায়ী সাংসদদের সম্বর্ধনা দেওয়া যায় আবার নবাগতদের স্বাগতও জানানো যায়। এখান থেকে যাঁরা সেবা নিবৃত্ত হন তাঁরা জীবনে আরও বেশি করে প্রবৃত্ত হওয়ার প্রেরণা পান। যাঁরা গত ৬ বছর ধরে দুটি সরকারের সঙ্গে থেকে নিজেদের দায়িত্ব পালন করেছেন সেই সকল সম্মানিত সাংসদদের আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা দেশের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। আপনাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা উভয় সরকারের জন্য লাভদায়ক হয়েছে। বর্তমান সরকারের ভাগে একটু কম আর পূর্ববর্তী সরকারের ভাগে একটু বেশি। কিন্তু দেশ সম্পূর্ণরূপে আপনাদের এই ভূমিকা থেকে লাভবান হয়েছে।

এখানে যখন আমরা আসি তখন আমাদের চিন্তা-ভাবনা একটি সীমা থাকে। এখানে এসে দেশের প্রত্যেক প্রান্ত থেকে বিভিন্ন প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসা মানুষদের সঙ্গে প্রতিনিয়ত আলাপ-আলোচনা ও মত বিনিময়ের সুযোগ পাই। এই অভিজ্ঞতা থেকে আমাদের চিন্তা-ভাবনার পরিধি অনেক বিস্তৃত হয়। আমরা অজান্তেইপূর্বতন সাংসদদের মহান দৃষ্টিভঙ্গী ও ঐতিহ্য আমরা বহন করতে শুরু করি। এই ঐতিহ্য দেশ সমাজের সম্পদ হয়ে ওঠে। এই সভা প্রতিনিয়ত জ্ঞান বৃদ্ধির মাধ্যমে আমাদের চিন্তা-ভাবনা ও দর্শনের বিস্তার ঘটিয়ে আমাদেরকে মহৎ হয়ে উঠতে সাহায্য করে। এখান থেকে যাওয়ার পরও ক্ষেত্র বিশেষে, বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা দেশের কাজে লাগবে। আমি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।

এই সভা থেকে বিদায় নেওয়ার পরও সরকার আপনাদেরকে আগের মতই সমান গুরুত্ব দেবে। আপনাদের আগের মতই অধিকার থাকবে।যতদিন আমার নেতৃত্বে এই সরকার রয়েছে, আমি চাইবো আপনারা এই অধিকারের সুযোগ নিয়ে আপনাদের শক্তি সমাজের সেবায়কাজে লাগান।

অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনাদের এই বিদায়ের সময়ও আমরা দেখেছি বেশকিছু গুরুত্বপূর্ণ সংস্কার সাধনে আপনারা স্বপ্রবৃত্ত হয়ে কেমনভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আপনারা যে রাজ্যের প্রতিনিধিত্ব করেন সেই রাজ্যের হিতে আপনাদের সিদ্ধান্ত কতটা কার্যকরী হবে জানিনা তবে দেশের সকল জনগনের স্বার্থ রক্ষিত হলে আপনার রাজ্যের জনগণের স্বার্থও নিঃসন্দেহে রক্ষিত হবে। সেজন্যে রাজ্যের মানুষ সর্বদাই আপনাদের জন্য গর্ব বোধ করবেন।

যেমন GST, যিনি বিহারের প্রতিনিধিত্ব করছেন কিম্বা উত্তরপ্রদেশ, দেশের দু-একটি রাজ্য বাদে প্রত্যেক রাজ্যের জনগণ এর মাধ্যমে উপকৃত হবেন। আপনাদের মধ্যে যাঁরা পুনঃনির্বাচিত হয়ে রাজ্যসভায় আসবেন আমার বিশ্বাস তাঁরা রাজ্যের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার লাভ পাবেন।

আর একটি হল CAMPA। আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে রাজ্যগুলি মোট ৪২ হাজার কোটি টাকা পেত। প্রায় প্রতিটি রাজ্যই দু তিন হাজার কোটি টাকা করে পেত। বনসৃজনের মাধ্যমে এই অর্থের উপযোগিতা সর্বাধিক অনুভূত হত বর্ষা ঋতুতে। কিন্তু এবার দুর্ভাগ্যজনকভাবে আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিতে পারিনি। এবারের বর্ষা্য় আমরা আর এ থেকে উপকৃত হব না। চার ছয় মাস আরও অপেক্ষা করতে হবে।

আমি জানি আপনারা যেখানেই থাকুন আমাদেরকে শুভেচ্ছা জানাবেন। আশীর্বাদ করবেন যাতে এই সভা প্রতিনিয়ত রাজ্যগুলির স্বার্থে কাজ করে যায়। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের শক্তি এবং অভিজ্ঞতা আমাদের সকলের কাজে লাগবে।

আমি আর একবার অন্তরের গভীর থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, এই অংশগ্রহণের মাধ্যমে আপনারা আরও বেশি করে নিয়োজিত হওয়ার পথে এগিয়ে চলেছেন। আপনাদের এই সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।

ধন্যবাদ।

PG/SB/NS/S