Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্যের উন্নয়নে রাজ্যপালদের ভূমিকা অনুঘটকের – বললেন প্রধানমন্ত্রী

রাজ্যের উন্নয়নে রাজ্যপালদের ভূমিকা অনুঘটকের – বললেন প্রধানমন্ত্রী


বহু বছরের অভিজ্ঞতাকে সঙ্গী করে রাজ্যপালরা এক বিশেষ উচ্চপদে অধিষ্ঠিত থাকেন। যে পদ তাঁরা অলংকৃত করে থাকেন, তা খুবই সম্মানের। তাই, বিভিন্ন রাজ্যের উন্নয়ন প্রক্রিয়ায় নিজেরা প্রত্যক্ষভাবে যুক্ত না থেকেও এক অনুঘটকের ভূমিকা পালন করতে পারেন তাঁরা।

বুধবার রাষ্ট্রপতি ভবনে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের ৪৭তম সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণদানকালে একথা বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে ভারতই হল একমাত্র অর্থনীতি, যা আন্তর্জাতিক ক্ষেত্রের অর্থনৈতিক সংকট সত্ত্বেও দৃঢ়তার সঙ্গে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। সমগ্র বিশ্বের দৃষ্টি এখন ভারতের দিকে। কিন্তু বিশ্বের উন্নয়নযজ্ঞে ভারত এক নীরব দর্শকের ভূমিকা পালন করছে না বরং সি ও পি-২১ এবং ডব্ল্যু টি ও’র মতো আন্তর্জাতিক মঞ্চগুলিতে ভারত এক কেন্দ্রীয় ভূমিকা পালন করে চলেছে।

সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়বাদের গুরুত্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মনেপ্রাণে তার রূপায়ণে আমাদের সামিল হতে হবে। ‘টিম ইন্ডিয়া’ হিসেবে একযোগে কাজ করে যেতে হবে কেন্দ্র ও রাজ্যগুলিকে। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার শক্তিকে সহযোগিতা ও প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়বাদের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। উন্নয়নের লক্ষ্যে রাজ্যগুলির মধ্যে গড়ে তুলতে হবে সুস্থ প্রতিযোগিতার এক বাতাবরণ।

প্রধানমন্ত্রী বলেন, কার্যকালের মেয়াদ শেষে রাজ্যের উত্তরসূরীদের জন্য কোনও না কোনওভাবে অবদান রেখে যাওয়ার কথা ভেবে দেখা প্রয়োজন রাজ্যপালদের।

PG/SKD/SB/S