Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাজ্য পরিবেশ ও বনমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী


s2015040663819 [ PM India 73KB ]

s2015040663823 [ PM India 101KB ]

s2015040663824 [ PM India 107KB ]

s2015040663826 [ PM India 99KB ]

রাজ্য পরিবেশ ও বনমন্ত্রীদের সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী *আবহ পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে ভারতকে প্রধান ভূমিকা পালন করতে হবে *পরিশ্রুত পরমাণু শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন দেশের উচিত পরমাণু জ্বালানি আমদানির বিষয়ে ভারতের ওপর কঠোর নিয়ন্ত্রণ শিথিল করা *ভারত সৌর, বায়ু ও জৈব শক্তি উৎপাদনে গুরুত্ব দিচ্ছে *জমি অধিগ্রহণ বিলের বিষয়ে ভ্রান্ত ধারণার প্রচার দেশে ক্ষতি করছে *প্রধান নগরাঞ্চলগুলির বায়ুর মান বজায় রাখতে জাতীয় বায়ু মান সূচকের উদ্বোধন নয়াদিল্লি, ৬ এপ্রিল, ২০১৫ আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, প্রকৃতির সাহচর্যে থাকার দীর্ঘদিনের ঐতিহ্য আছে যেই ভারতের, সেই দেশকে আবহ পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে সারা বিশ্বকে পথ দেখাতে হবে। আজ নয়াদিল্লিতে রাজ্য পরিবেশ ও বনমন্ত্রীদের সম্মেলনটি উদ্বোধন করেন শ্রী মোদী। অনুষ্ঠানে তিনি দুঃখপ্রকাশ করে জানান যে, ভারতের প্রকৃতিকে ভালোবাসা ও সম্মান করার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তেমনভাবে উপস্থাপন করা হয়নি এবং ভারতকে মাঝেমধ্যে আবহ পরিবর্তনের বিরুদ্ধে সারা বিশ্বে সংগ্রামের পথের বাধা হিসাবে গণ্য করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয়রা প্রকৃতির রক্ষক ও সেবক ছিলেন। তিনি বলেন, আমাদের এই তথ্যটি যথাযথভাবে প্রচার করতে হবে যাতে সারা বিশ্ব বুঝতে পারে যে প্রকৃতি-পরিবেশ রক্ষার ক্ষেত্রে এই দেশকে প্রশ্ন করা যায় না। তিনি জানান, ভারতীয়রা সবসময় প্রকৃতিকে রক্ষা করছে এবং আজও সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন কার্বন নির্গমনকারী দেশগুলির মধ্যে ভারত রয়েছে। শ্রী মোদী বলেন, আগামীদিনে পরিবেশ রক্ষার জন্য কেবল সীমাবদ্ধতা থাকলেই হবে না, জীবনধারায় পরিবর্তন আনতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বর্জ্য পদার্থের প্রক্রিয়াকরণ ও পুনর্ব্যবহারের সংস্কৃতি এই দেশের কাছে নতুন কিছু নয়। অন্যদের নির্দিষ্ট মাপকাঠির বাধ্যতামূলকভাবে মেনে চলার চেয়ে ভারতকে সারা বিশ্বে আবহ পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে প্রধান ভূমিকা পালন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, উন্নয়ন ও প্রকৃতি-পরিবেশ একসঙ্গে হতে পারে, কিন্তু এই বিষয়ে কয়েকটি গুরুতর ভ্রান্তির প্রচার করা হচ্ছে। জমি অধিগ্রহণ বিলটির উদাহরন টেনে প্রধানমন্ত্রী বলেন, বিলটিতে শর্ত রয়েছে যে উপজাতিদের বনাঞ্চলের জমি স্পর্শ করা যাবে না। বিলটি সম্পর্কে বহু মিথ্যা রটানো হচ্ছে। যাঁরা মিথ্যা রটনা করছেন তাঁদের এমন কাজ না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজকে ভুল পথে চালিত করার এই প্রচেষ্টা দেশের ক্ষতিসাধন করছে। পরমাণু জ্বালানি আমদানির বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশকে ভারতের ওপর কঠোর নিয়ন্ত্রণ শিথিল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী যাতে পরিশ্রুত পরমাণু শক্তি উৎপাদনের ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে যায়। শ্রী মোদী জানান যে, সৌরশক্তি, বায়ু ও জৈবশক্তির মতো পরিশ্রুত শক্তি উৎপাদনের বিষয়টিকে সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। অনুষ্ঠানে ভারতীয় ব্যাঘ্র বিষয়ে একটি রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়। রিপোর্ট অনুযায়ী, দেশে বাঘের সংখ্যা বেড়েছে জেনে তিনি তৃপ্তি প্রকাশ করে বলেন, এটি ভারতের প্রকৃতি-পরিবেশের প্রতি দায়বদ্ধতার একটি দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী সম্মেলনের স্থানে একটি প্রদর্শনীও পরিদর্শন করেন। ‘স্ট্যান্ডার্ড টার্মস অফ রেফারেন্স ফর এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যানালিসিস’ শীর্ষক একটি বিশ্লেষণধর্মী লেখাও প্রধানমন্ত্রী প্রকাশ করেন। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর বলেন, এই আলেখ্যটি স্বাচ্ছ্বন্দ্যে ব্যবসা-বাণিজ্য করার ব্যবস্থা গ্রহণের বিষয়ে অবদান রাখবে। পাশাপাশি, জাতীয় বায়ুমান সূচকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সূচকটির মাধ্যমে দেশের প্রধান নগরাঞ্চলগুলির বায়ুমণ্ডলের মান রিয়্যাল টাইমে নিয়ন্ত্রণ করা যাবে।