Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রামেশ্বরমে প্রধানমন্ত্রী: উদ্বোধন করলেন ডঃ এ পি জে আব্দুল কালাম স্মারক সংগ্রহালয়ের

রামেশ্বরমে প্রধানমন্ত্রী:  উদ্বোধন করলেন ডঃ এ পি জে আব্দুল কালাম স্মারক সংগ্রহালয়ের

রামেশ্বরমে প্রধানমন্ত্রী:  উদ্বোধন করলেন ডঃ এ পি জে আব্দুল কালাম স্মারক সংগ্রহালয়ের

রামেশ্বরমে প্রধানমন্ত্রী:  উদ্বোধন করলেন ডঃ এ পি জে আব্দুল কালাম স্মারক সংগ্রহালয়ের


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ রামেশ্বরমে ডঃ এ পি জে আব্দুল কালাম স্মারক সংগ্রহালয়েরআনুষ্ঠানিক সূচনা করেন। ডঃ কালামের এক মূর্তির আবরণ উন্মোচন করে কালাম স্থলে তিনি পুষ্পার্ঘ নিবেদন করেন। ডঃ কালামের পরিবার-পরিজনদের সঙ্গেও এক সংক্ষিপ্তআলাপচারিতায় মিলিত হন তিনি।

‘কালামসন্দেশবাহিনী’ নামে একটি ভ্রাম্যমান প্রদর্শনীরও আজ আনুষ্ঠানিক সূচনা করেনপ্রধানমন্ত্রী। একটি বাসে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই প্রদর্শনীটি। দেশেরসবক’টি রাজ্য সফর শেষে প্রদর্শনীর বাসটি নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এসে পৌঁছবেআগামী ১৫ অক্টোবর। ঐ দিনটি হল প্রাক্তন রাষ্ট্রপতির জন্মবার্ষিকী।

এক বিশালজনসমাবেশে ‘নীল বিপ্লব’ কর্মসূচির আওতায় লং লাইন ট্রলার গ্রহীতাদের হাতেমঞ্জুরিপত্র তুলে দেন শ্রী নরেন্দ্র মোদী।

রামেশ্বরমথেকে অযোধ্যাগামী নতুন এক্সপ্রেস ট্রেন ‘শ্রদ্ধা সেতু’র যাত্রা শুরুর সংকেত দেনপ্রধানমন্ত্রী এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ‘সবুজ রামেশ্বরম’ প্রকল্পের একটিপ্রচার পুস্তিকা প্রকাশ করা ছাড়াও ৮৭ নম্বর জাতীয় মহাসড়কের ৯.৫ কিলোমিটার দীর্ঘলিঙ্ক রোডটি একটি ফলকের আবরণ উন্মোচনের মাধ্যমে জাতির উদ্দেশে উৎসর্গ করেন তিনি।মহাসড়কের এই অংশটি মুকুন্দারিয়ার ক্যাথিরামের সঙ্গে যুক্ত করবে আরিচালমুনাইকে।

জনসমাবেশেভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র জাতির কাছে আধ্যাত্মিকতার এক উজ্জ্বল দীপশিখাহল রামেশ্বরম। এই স্থানটি বর্তমানে নিবিড়ভাবে সম্পৃক্ত হল ডঃ কালামের স্মৃতিরসঙ্গে। রামেশ্বরমের সারল্য, গভীরতা এবং শান্ত সমাহিতভাবের প্রতিফলন ঘটেছিল ডঃ কালামেরমধ্যে।

শ্রী মোদীবলেন, ডঃ কালামের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ যে স্মারক সংগ্রহশালাটি গড়ে তোলাহয়েছে সেখানে তাঁর জীবন ও সময়কালের উল্লেখযোগ্য মুহূর্তগুলিকে মূর্ত করে তোলাহয়েছে।

তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ জে জয়ললিতার প্রতি গভীর শ্রদ্ধানিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, একজন নেত্রী হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।আজ যদি তিনি জীবিত থাকতেন, তাহলে এই প্রচেষ্টাকে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসতেন।

প্রধানমন্ত্রী বলেন, বন্দরগুলির উন্নয়ন ভারতের সার্বিক বিকাশ ও অগ্রগতিকেনানাভাবে সাহায্য করবে। ‘স্বচ্ছ ভারত মিশন’ যে রাজ্যগুলির মধ্যে এক সুস্থপ্রতিযোগিতার বাতাবরণ সৃষ্টি করেছে একথারও উল্লেখ করেন তিনি।

শ্রী মোদী বলেন, ভারতের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উৎস হলেন ডঃকালাম। বর্তমান প্রজন্ম উন্নয়নের এক নতুন শীর্ষে আরোহণ করতে আগ্রহী। কর্মসংস্থানেরনতুন নতুন সুযোগ সৃষ্টিতেও তাঁরা সর্বদাই এগিয়ে থাকার পক্ষপাতী।

PG/SKD/DM/