Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাষ্ট্রপতির জন্মদিনে দুটি বই প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির জন্মদিনে দুটি বই প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির জন্মদিনে দুটি বই প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক দরবার হল-এ ‘স্পিচেস অফ দ্য প্রেসিডেন্ট – ভল্যুম থ্রি’ এবং ‘প্রেসিডেন্সিয়াল রিট্রিট্‌স’ নামে দুটি বই প্রকাশ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের অঙ্গ হিসেবে দরবার হল-এ এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি শ্রী মুখোপাধ্যায়ের বয়স ৮০ বছর পূর্ণ হওয়ায় তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের বহু উচ্চ পদে থেকে নানা গুরুদায়িত্ব পালন করে এসেছেন। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।

প্রধানমন্ত্রী বলেন, সুলিখিত এই দুটি গ্রন্থ রাষ্ট্রপতির তীক্ষ্ণ এবং উপলব্ধিময় মননশীলতারই পরিচয় বহন করে।

PG/SKD/DM