Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় কেইকো ফুজিমোরিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন


নতুন দিল্লি, ৪ জুলাই ২০২৬

 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় কেইকো ফুজিমোরিকে অভিনন্দন জানিয়েছেন। ভারত ও পেরুর মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে, প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

 

‘এক্স হ্যান্ডেলে এক পোস্টে শ্রী মোদী বলেন:

 

পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করায় কেইকো ফুজিমোরিকে আন্তরিক অভিনন্দন।

 

পেরুর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনার সফল কার্যকাল কামনা করি। আমাদের দেশের জনগণের স্বার্থে আমাদের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রইলাম।

@KeikoFujimori 

 

https://x.com/narendramodi/status/2073278265398276504?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2073278265398276504%7Ctwgr%5E3cacb12a43b5cf6bf801b3dce14087fef16327d8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2281006reg%3D48lang%3D1

 

 

SC/PM/AS