পিএমইন্ডিয়া
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতুন আজ টেলিফোনে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন এবং সাধারণ নির্বাচনে বিপুল জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি পুতিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে, প্রধানমন্ত্রী মোদী দু’দেশের মানুষের মধ্যে দীর্ঘমেয়াদী মৈত্রী ও সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি দু’দেশের মধ্যে যে বিশেষ ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তা আরও সম্প্রসারিত করবে।
প্রধানমন্ত্রী মোদী পুতিন’কে তাঁর উষ্ণ শুভেচ্ছার জন্য অভিনন্দন জানান। দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিকে স্বীকার করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত কয়েক মাসে রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সখ্যতাও বেড়েছে। ভারত ও রাশিয়ার মধ্যে কালোত্তীর্ণ ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে যে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব রয়েছে, তা আরও এগিয়ে নিয়ে যেতে ও সুদৃঢ় করতে রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে তাঁর ভবিষ্যৎ আলাপ-আলোচনাগুলির ব্যাপারে তিনি অত্যন্ত আশাবাদী বলে প্রধানমন্ত্রী মোদী প্রত্যয় ব্যক্ত করেন।
CG/BD/SB
Thank you @KremlinRussia, and my dear friend, for your warm greetings. Your support for taking our special and privileged strategic partnership to new heights is invaluable. I look forward to our meeting soon. https://t.co/4JG3OPvZNe
— Narendra Modi (@narendramodi) May 24, 2019