পিএমইন্ডিয়া
সংসদেগ্র্যাচুইটি প্রদান (সংশোধন) বিল, ২০১৭ পেশ করার প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ এখানে অনুষ্ঠিতমন্ত্রিসভার এক বৈঠকে আলোচনার পর এই অনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংশোধনবিল-এ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সরকারি স্বশাসিতসংস্থাগুলিতে কর্মীদের প্রাপ্য গ্র্যাচুইটির সর্বোচ্চ মাত্রা বৃদ্ধির প্রস্তাব করাহয়েছে। যে সমস্ত কর্মী সিসিএস (পেনশন) সংক্রান্ত নিয়ম-নীতির আওতায় পড়েন না, তাঁদেরক্ষেত্রেএই বর্ধিত গ্র্যাচুইটি প্রযোজ্য হবে বলে বিল-এ উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গতউল্লেখ্য, যে সমস্ত সংস্থায় ১০ জন বা তার বেশি কর্মচারী রয়েছেন, তাঁদের জন্যগ্র্যাচুইটি প্রদান আইন, ১৯৭২ চালু করা হয়। এই আইনের উদ্দেশ্য হল চাকুরি থেকেঅবসরের পর সংশ্লিষ্ট কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা।
বর্তমানআইনের আওতায় গ্র্যাচুইটির সর্বোচ্চ মাত্রা ১০ লক্ষ টাকা। সপ্তম কেন্দ্রীয় বেতনকমিশনের সুপারিশ রূপায়ণের ফলে ১ জানুয়ারি, ২০১৬ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরগ্র্যাচুইটির সর্বোচ্চ মাত্রা ১০ লক্ষ টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষটাকায়। এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি এবং পারিশ্রমিক ও বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গতিরেখে বেসরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও গ্র্যাচুইটির সর্বোচ্চ মাত্রাসংশোধনের প্রয়োজন রয়েছে বলে সরকার মনে করে। এই কারণেই গ্র্যাচুইটি প্রদান আইন,১৯৭২-এর এই সংশোধন প্রস্তাব।
PG/SKD/DM