Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রাষ্ট্রায়ত্ত চারটি ওষুধ উৎপাদন সংস্থারউদ্বৃত্ত জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


হিন্দুস্তান অ্যান্টিবায়োটিক্স লিমিটেড (এইচএএল), ইন্ডিয়ান ড্রাগ্‌সঅ্যান্ড ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেড (আইডিপিএল), রাজস্থান ড্রাগ্‌স অ্যান্ডফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেড (আরডিপিএল) এবং বেঙ্গল কেমিকেল্‌স অ্যান্ডফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেড (বিসিপিএল)-এর উদ্বৃত্ত জমি ঐ সংস্থাগুলির দায়ভারমেটানোর জন্য বিক্রি করে দেওয়ার একটি প্রস্তাবে আজ সম্মতি দিল কেন্দ্রীয়মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয়সম্পদগুলি যাতে জাতির চাহিদা ও স্বার্থ পূরণের কাজে ব্যবহার করা যায় তা নিশ্চিতকরতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে এই উদ্বৃত্ত জমি বিক্রির ব্যবস্থা করাহবে এবং যে আয় হবে তা ঐ সংস্থাগুলির দায় মেটানোর কাজে ব্যবহৃত হবে। রাষ্ট্রায়ত্তএই সংস্থাগুলির স্বেচ্ছাবসর প্রকল্প ও ভিএসএস কর্মসূচি রূপায়ণেরও ব্যবস্থা করা হবেএর সাহায্যে।

উদ্বৃত্ত জমি বিক্রি করে দেওয়ার পর অবশিষ্ট জমি কাজে লাগানো হবেকেন্দ্রীয় বিনিয়োগ ও সরকারি সম্পদ পরিচালন দপ্তর এবং কেন্দ্রীয় সরকারি শিল্পোদ্যোগদপ্তরের নীতি-নির্দেশিকা অনুযায়ী।

বকেয়া দায়ভার মেটানোর পর আইডিপিএল এবং আরডিপিএল-কে বন্ধ করে দেওয়ারউদ্যোগ নেওয়া হবে। তবে, এইচএএল এবং বিসিপিএল-এর ক্ষেত্রে কৌশলগত পদক্ষেপ গ্রহণ করাহবে সরকারের পক্ষ থেকে।

PG/SKD/DM/…