পিএমইন্ডিয়া
একবিকল্প ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের প্রস্তাবে আজনীতিগতভাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত এই সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্তব্যাঙ্কগুলির সংযুক্তিকরণ প্রস্তাবের দ্রুত বাস্তবায়নকে সম্ভব করে তুলবে।ব্যাঙ্কগুলিকে যথেষ্ট শক্তিশালী ও প্রতিযোগিতামুখী করে তোলার লক্ষ্যেই এইসংযুক্তিকরণের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভার বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্যপেশ করা হয়েছিল।
রাষ্ট্রায়ত্তব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের লক্ষ্যে বিকল্প ব্যবস্থার উল্লেখযোগ্য দিকগুলি হল :
· শক্তিশালীএবং প্রতিযোগিতামুখী ব্যাঙ্ক গড়ে তোলার সিদ্ধান্ত বাণিজ্যিক চিন্তাভাবনা অনুসরণকরেই গ্রহণ করা হচ্ছে ।
· ব্যাঙ্কপর্ষদগুলির পক্ষ থেকে এজন্য প্রথমেই কাজ শুরু করা প্রয়োজন।
· নীতিগতঅনুমোদনের জন্য ব্যাঙ্কগুলির কাছ থেকে পাওয়া সংযুক্তিকরণ প্রস্তাব পেশ করা হবেবিকল্প ব্যবস্থা গড়ে তোলার সঙ্গে যুক্ত কর্তৃপক্ষের কাছে।
· নীতিগতঅনুমোদনের পর প্রচলিত আইন এবং সেবির নীতি-নির্দেশিকা অনুসরণ করে পরবর্তী পদক্ষেপগ্রহণ করা হবে ব্যাঙ্কগুলির পক্ষ থেকে।
· ভারতীয়শীর্ষ ব্যাঙ্কের সঙ্গে পরামর্শক্রমে চূড়ান্ত কর্মসূচিটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশকরা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
PG/SKD/DM/