পিএমইন্ডিয়া
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির নির্বাচন পর্ষদের ১৯৮৭’র ৩ মার্চ তারিখে গৃহীত একটি সিদ্ধান্তে সংশোধন আনার অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ এই অনুমোদন দানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশোধনের ফলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে রাজ্য নিয়ন্ত্রণাধীন সংস্থা ও বেসরকারি ক্ষেত্র থেকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের অভ্যন্তরীণ প্রার্থী হিসেবে ধরা হবে না। এই ব্যবস্থা চালু রাখা হবে আগামী পাঁচ বছরের জন্য। এছাড়াও, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির প্রধান এবং অন্যান্য সদস্যদের কার্যকালের মেয়াদ হবে তিন বছর অথবা ৬৫ বছর বয়স পর্যন্ত। এদুটির মধ্যে যেটির সময় আগে সম্পূর্ণ হবে, সেটিকেই কার্যকালের মেয়াদ হিসেবে ধরা হবে।
PG/SKD/SB