পিএমইন্ডিয়া
রিও,২০১৬ প্যারালিম্পিক্স-এ যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পদক জয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবংবরুণ সিং ভাতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তাঁরাদু’জনেই পুরুষদের হাইজাম্প বিভাগে এই পদক লাভ করেছেন। এই উপলক্ষে তাঁর অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“ভারতআজ বিশেষভাবে সম্মানিত! রিও, ২০১৬ প্যারালিম্পিক্স-এ সোনা জেতার জন্য মারিয়াপ্পানথাঙ্গাভেলু এবং ব্রোঞ্জ পদক জয়ী বরুণ সিং ভাতিকে অভিনন্দন জানাই।”
PG/SKD/DM
India is elated! Congratulations to Mariyappan Thangavelu on winning a gold & Varun Singh Bhati for the bronze at the #Paralympics. #Rio2016
— Narendra Modi (@narendramodi) September 10, 2016