Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রিয়াধে এল অ্যান্ড টি কর্মীদের আবাসন চত্বরে প্রধানমন্ত্রী শ্রী মোদী

রিয়াধে এল অ্যান্ড টি কর্মীদের আবাসন চত্বরে প্রধানমন্ত্রী শ্রী মোদী


রিয়াধে এল অ্যান্ড টি সংস্থার কর্মীদের আবাসন চত্বরটি আজ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। রিয়াধ মেট্রোর একটি অংশের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছে এল অ্যান্ড টি।

এই উপলক্ষে কথাবার্তা বলার সময় মেট্রো প্রকল্পের কাজকর্মে এল অ্যান্ড টি কর্মীদের উদ্যম ও প্রচেষ্টার বিশেষ প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কঠোর পরিশ্রমের টানেই আজ আমি উপস্থিত হয়েছি এখানে।”

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে ভারতীয় কর্মীদের কাজের সুবাদে শুধু আয় বা উপার্জনই বৃদ্ধি পায় না, ভারতের সম্মান ও মর্যাদাও বৃদ্ধি পায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয় কর্মীদের প্রচেষ্টার কথা আজও স্মরণ করেন সেখানকার মানুষ। কারণ, বিভিন্ন দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ সম্পূর্ণ করেছেন ভারতীয় কর্মীরা। প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে রিয়াধ মেট্রোও সংশ্লিষ্ট ভারতীয় কর্মীদের কথা স্মরণ করবে, স্মৃতিচারণ করবে মেট্রোর নির্মাণে তাঁদের অবদান সম্পর্কে।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত ভারতীয় কর্মীদের আত্মীয়-পরিজনদের কাছ থেকে যে সমস্ত চিঠিপত্র তিনি পেয়ে থাকেনতার মাধ্যমেই সংশ্লিষ্ট কর্মীদের অবস্থা সম্পর্কে অবহিত হন তিনি। এই চিঠিগুলির মধ্য দিয়ে ব্যক্তিগতভাবে কর্মীদের সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনার একজন অংশীদার বলেই তিনি মনে করেননিজেকে।

প্রধানমন্ত্রী প্রসঙ্গত উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকার ‘ই-মাইগ্রেট’-এর যে উদ্যোগ গ্রহণ করেছে তা বিদেশে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের বিশেষ উপকারে আসবে। আরও বেশি সংখ্যায় ‘কর্মী সম্পদ কেন্দ্র’ গড়ে তোলা হবে বলেও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘MADAD’ পোর্টালটির মাধ্যমে যে কেউ কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। সমগ্র বিশ্বের চাহিদা অনুযায়ী মানবসম্পদের যোগান দেওয়ার ক্ষমতা ভারতের রয়েছে বলে ঘোষণা করেন শ্রী মোদী।

আবাসন চত্বরে প্রধানমন্ত্রী যখন কথা বলছিলেন, তখন এক হাজারেরও বেশি কর্মীসোৎসাহে তাঁকে সমর্থন জানান। পরে, কর্মীদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে তাঁদের সঙ্গে জলযোগে অংশগ্রহণ করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

PG/SKD/DM/S