Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রিয়াধে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ভারতের প্রধানমন্ত্রী

রিয়াধে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন ভারতের প্রধানমন্ত্রী


রিয়াধে মহিলাদের তথ্যপ্রযুক্তি কেন্দ্র এবং টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টি সি এস)-এর আই টি ই এস কেন্দ্রটি রবিবার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এখানকার কাজকর্ম সম্পর্কে প্রধানমন্ত্রীকে সম্যকভাবে অবিহিত করা হয়। মহিলা কর্মীদের সঙ্গে তাঁদের কাজকর্ম সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। কর্মীরা তাঁকে উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে স্বাগত ও অভ্যর্থনা জানান।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি যে আজ এখানে সকলের সঙ্গে এইভাবে কথা বলছেন তা সমগ্র বিশ্বেই এক বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছে। এখানকার কর্মীরা সৌদি আরবের গর্ব।

শ্রী মোদী বলেন, আজকের এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় সর্বোচ্চ অগ্রগতির লক্ষ্যে আমাদের উচিত প্রকৃতি ও মানবশক্তির মধ্যে ঘনিষ্ঠ মেলবন্ধন করে তোলা। নারীশক্তি যখন উন্নয়নের যাত্রাপথে আমাদের সঙ্গী হয়ে ওঠে তখন উন্নয়ন তথা প্রগতি এক নতুন মাত্রা লাভ করে। এই কেন্দ্রটিতে তিনি আজ যে কাজের পরিবেশ গড়ে উঠতে দেখেছেন, তা বিশ্বের এক ইতিবাচক শক্তিরই প্রতীক। মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীদের ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের এই সফর ভারতে বিশেষ উৎসাহ-উদ্দীপনা সঞ্চার করবে।

প্রশাসন তথা পরিচালনের কাজে প্রযুক্তির ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ই-গভর্ন্যান্স অর্থাৎ, বৈদ্যুতিন পরিচালন তাঁর কাছে ‘ইজি গভর্ন্যান্স’ অর্থাৎ, সহজ প্রশাসন তথা পরিচালনের প্রতীক। এছাড়াও, ই-গভর্ন্যান্সকে ‘এফেক্টিভ গভর্ন্যান্স’ এবং ‘ইকনমিক গভর্ন্যান্স’ অর্থাৎ, কার্যকর বা সফল পরিচালনা এবং অর্থনৈতিক পরিচালনা বলেও মনে করেন তিনি।

‘নরেন্দ্র মোদী অ্যাপ’টি খুলে দেখার জন্যও কর্মীদের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। ভারতে নারী ক্ষমতায়নের ওপর কর্মীদের মতামত জানাতেও আহ্বান জানান তিনি।

কেন্দ্রে পরিদর্শকদের বোর্ডটিতে “বন্দে মাতরম। মাতৃ দেবঃ ভবঃ” কথাগুলি লেখেন প্রধানমন্ত্রী।

PG/SKD/DM/S