পিএমইন্ডিয়া
রেডিও এবং টেলিভিশন ক্ষেত্রে ভারত ও বিদেশি সম্প্রচারকদের মধ্যে সমঝোতায় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব মঞ্জুর হয়।
বিদেশি সম্প্রচারকের সঙ্গে এই সমঝোতা স্বাক্ষর হওয়ার ফলে –
১) সরকারি সম্প্রচারে নতুন দিগন্ত খুলে যাবে,
২) নতুন প্রযুক্তি সংযুক্তিকরণ এবং প্রতিযোগিতামুখী করে তোলা সম্ভব হবে,
৩) সংবাদ মাধ্যমের স্বাধীনতা বৃদ্ধি পাবে এবং
৪) বিশ্বায়ন সম্ভব হবে।
অনুষ্ঠান সম্প্রচার ক্ষেত্রে ভারত ও বিদেশি সম্প্রচারকের মধ্যে মতবিনিময় এবং যৌথ উদ্যোগে অনুষ্ঠান তৈরি করা যাবে। এর ফলে দূরদর্শন ও আকাশবাণীর শ্রোতা ও দর্শকরা অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারবেন। কারিগরি সহায়তা এবং দক্ষ প্রযুক্তির আদান-প্রদানের ফলে সরকারি সম্প্রচার ক্ষেত্রে বাধাগুলি কাটানো সম্ভব হবে।
CG/SS/SB