Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রেলক্ষেত্রে ভারত-রুশ মউ অনুমোদিত


ভারতের রেল মন্ত্রকের অধীন আরডিএসও এবং রাশিয়ার রেলওয়ে রিসার্চ ইনস্টিটিউট ও সে দেশের রিসার্চ অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট ফর ইনফরমেশন টেকনলজি,সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন অন রেলওয়ে ট্রান্সপোর্ট-এর মধ্যে হওয়া সহযোগিতা সংক্রান্ত মউটি সম্পর্কে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

এই মউ-এর ফলে তথ্য বিনিময় করা হবে,বিশেষজ্ঞদের বৈঠক ও সম্মেলনের আয়োজন,কারিগরি সংক্রান্ত সফর এবং যৌথ সহযোগিতায় বিভিন্ন প্রকল্প রূপায়ণ হবে।

এই মউটি স্বাক্ষরিত হয়েছিল ২০১৯-এর এপ্রিলে।

****

CG/AP/DM/