পিএমইন্ডিয়া
ভারতও স্যুইজারল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত রেল প্রকল্প সম্পর্কিত এক সহযোগিতা চুক্তি প্রসঙ্গেএকবিস্তারিত আলোচনা আজ স্থান পায় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই মউ বা সহযোগিতাচুক্তিটি দু’দেশের মধ্যে স্বাক্ষরিত হয় এ বছরের ৩১ আগস্ট তারিখে।
সুড়ঙ্গখনন কৌশল, বহু উদ্দেশ্যসাধক পরিবহণ ব্যবস্থা, রেল স্টেশনগুলির আধুনিকীকরণ, ট্রেনেরসময়সূচি ও চলাচল ব্যবস্থার উন্নয়ন, রেলের বৈদ্যুতিক সাজসরঞ্জাম, যাত্রীবাহী ট্রেনও তার মাশুল তালিকা, কোচ নির্মাণ ও বৈদ্যুতিক ইঞ্জিন সহ সংশ্লিষ্ট বিভিন্নক্ষেত্রে দুটি দেশ পরস্পরের মধ্যে প্রযুক্তিগত সহায়তা বিনিময় করবে স্বাক্ষরিতমউ-এর আওতায়।
প্রসঙ্গতউল্লেখ্য, রেলের সার্বিক প্রসার ও উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ এবং সেখানকার জাতীয়রেলপথগুলির সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরের এক বিশেষ উদ্যোগ গ্রহণকরেছে ভারতের রেল মন্ত্রক। রেল প্রযুক্তি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগতসফর বিনিময় কর্মসূচি, প্রশিক্ষণ, আলোচনাচক্র ও কর্মশালা ইত্যাদির মাধ্যমেপারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অন্যান্য দেশের সঙ্গে প্রযুক্তিগতসহযোগিতার প্রসার ঘটাতে আগ্রহী ভারতীয় রেল।
PG/SKD/DM/