পিএমইন্ডিয়া
২০১৪-১৫ এবং ২০১৫-১৬ আর্থিক বছরে সাধারণ রাজস্ব ক্ষেত্রে ডিভিডেন্ডের হার যথাক্রমে ৫ ও ৪ শতাংশ রাখার যে সুপারিশ পেশ করা হয়েছে রেলওয়ে কনভেনশন কমিটির (২০১৪) পক্ষ থেকে তা অনুমোদনের লক্ষ্যে সংসদের উভয় কক্ষে একটি প্রস্তাব উত্থাপনের বিষয়ে সম্মত হল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে এক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সুপারিশগুলি অনুমোদিত হলে রেলওয়ে কনভেনশন কমিটির (২০১৪) প্রথম প্রতিবেদনের ৫, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ এবং ১৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত সুপারিশগুলির রূপায়ণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে রেল মন্ত্রক।
PG/SKD/SB/S