পিএমইন্ডিয়া
রেল প্রকল্পগুলির ক্ষেত্রে ভারত ও সুইডেনের মধ্যে কারিগরি সহযোগিতা চুক্তি সম্পর্কিত যে মউটি এ বছরের ১৫ ফেব্রুয়ারি সম্পাদিত হয়েছিল, তা কর্মপরবর্তী অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ এই অনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রেলের নীতি ও নিয়মবিধি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বিনিময় করবে ভারত ও সুইডেন। রেল পরিকাঠামো ও প্রকল্প সংক্রান্ত বিভিন্ন সাংগঠনিক ক্ষেত্রেও এই সহযোগিতার প্রসার ঘটানো হবে। এছাড়াও, সহযোগিতা চুক্তির আওতায় রয়েছে জ্ঞান ও তথ্য বিনিময়, প্রযুক্তিগত অভিজ্ঞতার আদানপ্রদান, উদ্ভাবন, গবেষণা সহ আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্র।
এই মউ চুক্তির ফলে রেলের উন্নয়ন সংক্রান্ত সর্বশেষ প্রযুক্তিগত উদ্ভাবনের বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারবে ভারত ও সুইডেন।
PG/SKD/DM/S