পিএমইন্ডিয়া
রেল কর্মীদের জন্য ৭৮ দিনের উৎপাদনশীলতা-ভিত্তিক বোনাসমঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৫-১৬ অর্থ বছরের জন্য আরপিএফ এবংআরপিএসএফ-এর কর্মী ছাড়া সকল স্তরেরনন-গেজেটেড রেলকর্মীদের জন্য এই বোনাস অনুমোদিত হ’ল মন্ত্রিসভার বৈঠকে। এজন্যসরকারের ব্যয় হবে ২০৯০ কোটি ৯৬ লক্ষ টাকার মতো। আগামী দুর্গাপূজা ও দশেরার আগেইরেল কর্মীদের এই বোনাস দিয়ে দেওয়া হবে বলে মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে।
উৎপাদনশীলতা-ভিত্তিক বোনাসদানের ফলে রেলের সামগ্রিককাজকর্মের উন্নয়নে সংশ্লিষ্ট রেল কর্মীরা বিশেষভাবে উৎসাহিত হবেন বলে আশা করাহচ্ছে। এছাড়া, রেলের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি শিল্পে শান্তি বজায় থাকবে বলেমনে করা হচ্ছে।
PG/SKD//SB