Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রেল পরিবহণেরক্ষেত্রে ভারত-সংযুক্ত আরব আমিরশাহী প্রযুক্তি সহযোগিতা


 

রেল চলাচলেরক্ষেত্রে পদ্ধতিগত নিয়ন্ত্রণ, সুরক্ষা ও নিরাপত্তা এবং দুর্ঘটনার যথাযথ তদন্ত ওঅনুসন্ধান ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা প্রসারে আবদ্ধ হবে ভারত এবং সংযুক্ত আরবআমিরশাহী। এছাড়াও, রেল স্টেশনগুলির পুনর্নিমাণ ও উন্নয়ন, রেলের ইঞ্জিন, কামরা এবংওয়াগন নির্মাণ তথা চিহ্নিত অন্যান্য ক্ষেত্রেও প্রযুক্তিগত সহযোগিতার ঘটবে এই দুটিদেশের মধ্যে।  

  আজ এই মর্মে দু’দেশের মধ্যে গত ১০ ফেব্রুয়ারি,২০১৮ তারিখে স্বাক্ষরিত একটি চুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা হল প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। সংযুক্ত আরবআমিরশাহীর স্থল ও নৌ-পরিবহণ সম্পর্কিত কর্তৃপক্ষের সঙ্গে ভারতের এই প্রযুক্তিগতসহযোগিতা চুক্তিটি সম্পাদিত হয়েছে।  

এই চুক্তির আওতায়রেল পরিবহণের ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তিগত জ্ঞান ও উন্নয়ন সম্পর্কে ভারত ওসংযুক্ত আরব আমিরশাহী পরস্পরের মধ্যে সহযোগিতা বিনিময় করবে। এর ফলে, প্রয়োজনীয়তথ্যের আদানপ্রদান, বিশেষজ্ঞদের মধ্যে বৈঠক, আলোচনা ও মতবিনিময়ের ব্যবস্থা,প্রযুক্তিগত সফর বিনিময় এবং যৌথ সহযোগিতায় প্রকল্প রূপায়ণের কাজগুলি আরও জোরদারহয়ে উঠবে। 

PG/SKD/DM