Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

রেল প্রযুক্তি ক্ষেত্রেভারত-ইতালি সহযোগিতা : আলোচনা কেন্দ্রীয়মন্ত্রিসভার বৈঠকে


রেল ব্যবস্থায় প্রযুক্তিগত সহায়তা প্রসারের লক্ষ্যে এ বছর ৩১ জানুয়ারিতারিখে ইতালির ফেরোভি ডেলো স্ট্যাটু ইতালিয়েন এসপিএ-এর সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটিসম্পর্কে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অবহিত করা হ’ল প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীকে। এদিনের বৈঠকের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী স্বয়ং।

ইতালির সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের ফলে রেল চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা,দক্ষতা ও ধারাবাহিকতা আরও ভালভাবে নিশ্চিত করতে পারবে ভারতীয় রেল। চুক্তির আওতায়বিশেষভাবে উৎসাহ দেওয়া হবে তথ্য বিনিময়, বিশেষজ্ঞদের আলোচনা বৈঠক, সেমিনার,প্রযুক্তিগত সফর বিনিময় কর্মসূচি এবং যৌথ সহযোগিতার ভিত্তিতে রূপায়িত প্রকল্পগুলিরকাজ।

এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের ফলে লাভবান হবে দুটি দেশই। ভারতীয় রেলেরনিরাপত্তা সংক্রান্ত কাজকর্ম, উন্নত প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার, দক্ষতা বৃদ্ধিএবং প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ সহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একদিকে যেমনপারস্পরিক সহযোগিতার প্রসার ঘটবে, অন্যদিকে তেমনই সার্বিকভাবে ভারতীয় রেলের দক্ষতাও অভিজ্ঞতা অর্জনের পরিধিও অনেকটাই বেড়ে যাবে।

PG/SKD/SB