পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যেকেন্দ্রীয় মন্ত্রিসভা রেল সুরক্ষা নিয়ে ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা স্মারকে(এম.ও.সি.) স্বাক্ষরের জন্য এক্স-পোস্ট ফ্যাক্টো অনুমোদন দিল| ইতোমধ্যেই এ বছরফেব্রুয়ারি মাসে এই এম.ও.সি. স্বাক্ষরিত হয়ে গেছে|
এই এম.ও.সি.-তে স্বাক্ষর করার মধ্য দিয়ে নিম্নলিখিতবিষয়গুলিতে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে:
১. রেল লাইনের সুরক্ষা (যেমন রেল ওয়েল্ডিং, রেল পরিদর্শন, ট্র্যাক সার্কিটইত্যাদি)|
২. রেল লাইনের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তি (স্বয়ংক্রিয় পরিদর্শনপ্রযুক্তি ইত্যাদি)|
৩. রেলের কামরা ও ইঞ্জিনের সরুক্ষা (যেমন রক্ষণাবেক্ষণ ইত্যাদি)|
৪. দুর্ঘটনার কারণ বিশ্লেষণের ওপর নির্ভর করে বড় বড় রেল দুর্ঘটনাপ্রতিরোধের বিবেচনা সহ এম.ও.সি.-এর আওতাধীন সুযোগের মধ্যে রয়েছে অন্যান্যসংশ্লিষ্ট রেলওয়ে সুরক্ষার বিষয় যা দুই পক্ষ যৌথভাবে নির্ধারিত করেছে|
রেলওয়ের ক্ষেত্রে অত্যাধুনিক উন্নয়ন ও জ্ঞান নিয়ে আলোচনা ও আদান প্রদানেরক্ষেত্রে এই এম.ও.সি. ভারতীয় রেলওয়ের সামনে একটি মঞ্চ প্রদান করবে| এম.ও.সি.-এরঅধীনে সহযোগিতায় নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে:
ক. বিশেষজ্ঞদের পাঠানো
খ. প্রধান কর্মীদের জাপানে প্রশিক্ষণ
গ. তথ্য ও সেরা অনুশীলনের আদান প্রদান
ঘ. দু’ দেশের জাতীয় আইন এবং বিধির ওপর নির্ভর করে যেখানে যথোপযুক্ত ওসম্ভাব্য সেখানে ভারত সরকারের রেল মন্ত্রকের ‘গবেষণা নকশা ও প্রামাণ্য সংস্থার’(আর.ডি.এস.ও.) জন্য জাপানের জাতীয় ট্রাফিক সুরক্ষা এবং পরিবেশগত গবেষণাগারের অবদানসহ অন্যান্য প্রতিষ্ঠান, সংস্থা এবং মন্ত্রকের অংশগ্রহণের সুবিধা|
PG/SK/A.D.