পিএমইন্ডিয়া
নয়া দিল্লি: ১২সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা মঙ্গলবার রেশমগুটি ও রেশমশিল্পের ক্ষেত্রে সহযোগিতামূলক গবেষণার জন্যভারতের কেন্দ্রীয় রেশম পর্ষদ (সি.এস.বি.) এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফঅ্যাগ্রোবায়োলজিক্যাল সায়েন্স (এন.আই.এ.এস.) এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (মউ)সম্পর্কে অবহিত হলো|
এইমউ গত ২০১৬ সালের ১১ নভেম্বর সি.এস.বি. এবং এন.আই.এ.এস.-এর মধ্যে স্বাক্ষরিতহয়েছে| যার উদ্দেশ্য হচ্ছে, ভারতীয় ক্রান্তীয় পরিবেশের জন্য উপযুক্ত উন্নতবাইভোল্টিন সংকর প্রজাতির গুটিপোকার জন্য সহযোগিতামূলক গবেষণা করা| এই মউবৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রকৃতির| এর মধ্য দিয়ে উন্নত বাইভোল্টিন সংকর প্রজাতিরগুটিপোকার মাধ্যমে ভারতের রেশমচাষ শিল্পের উত্পাদন ক্ষমতা ও গুণমানের উন্নয়ন হবেএবং এর ফলে রেশম ও রেশমজাত পণ্যের রফতানি বৃদ্ধি পাবে|
এটাআশা করা যাচ্ছে যে, এই মউ-এর ফলে ভারতের বস্ত্র ও পোশাক শিল্প বিশ্বমানের রেশম ওরেশমজাত পণ্য উত্পাদন করতে পারবে| গুণমান ও উত্পাদনের এই উন্নতি শেষ পর্যন্ত রেশমপণ্যের রফতানি বৃদ্ধি করবে|
A.D.