Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লক্ষ্ণৌ-তে ই-রিক্‌শা বন্টন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্ণৌ-তে ই-রিক্‌শা বন্টন করলেন প্রধানমন্ত্রী


ভারত যে বর্তমানে এক দ্রুততম অর্থনীতির দেশ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছে একথা আজ সারা বিশ্বে স্বীকৃত। বিশ্বব্যাপী মন্দা পরিস্থিতি সত্ত্বেও ভারতে এই ঘটনা ঘটছে।

আজ উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ-তে ভারতীয় মাইক্রো ক্রেডিট সংস্থা আয়োজিত ই-রিক্‌শা বিতরণ সম্পর্কিত এক অনুষ্ঠানে ভাষণদানকালে একথা বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তাঁর সরকারের প্রাথমিক উদ্দেশ্য হল দরিদ্র সাধারণ মানুষের কল্যাণ এবং যুবসাধারণের জন্য কর্মসংস্থান। তবে, যুবকদের কর্মপ্রার্থী হওয়ার পরিবর্তে কর্মদাতা হিসেবে দেখতে চান তিনি। এই লক্ষ্য পূরণে তাঁর সরকার বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু হওয়ার পর এক বছরের কম সময়ের মধ্যেই ২ কোটি মানুষ এর আওতায় উপকৃত হয়েছেন বলে প্রসঙ্গত উল্লেখ করেন শ্রী মোদী।

প্রধানমন্ত্রী বলেন, আজ এই অনুষ্ঠানে যাঁরা পায়ে চালানো রিক্‌শার পরিবর্তে বৈদ্যুতিন রিক্‌শা হাতে পাচ্ছেন তাঁদের ক্ষেত্রে এটি একটি নিছক পরিবর্তন মাত্র নয়, বরং, সমগ্র ব্যবস্থায় রূপান্তর ঘটানোর এটি একটি প্রক্রিয়া।

নির্বাচিত প্রার্থীদের মধ্যে প্রতীকী রুপে কার্ড এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পের কাগজপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। ২,১০০টি বৈদ্যুতিন রিক্‌শার একটি শোভাযাত্রারও আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

রিক্‌শা চালকদের পরিবারবর্গের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের উপার্জনের কিছুটা অর্থ সঞ্চয়েরও পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী রিক্‌শা চালকদের পরামর্শ দেন তাঁদের সন্তানসন্ততির পড়াশোনার ব্যবস্থা করার জন্যও।

PG/SKD/DM/….22nd January, 2016