Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লক্ষ্ণৌ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ অনুমোদিত কেন্দ্রীয় মন্ত্রিসভায়


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হল ২২.৮৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের লক্ষ্ণৌ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ। প্রকল্পের এই পর্যায়ে থাকবে মোট ২২টি স্টেশন। মোট ৬,২২৮ কোটি টাকা ব্যয় হবে লক্ষ্ণৌ রেল প্রকল্পের প্রথম পর্যায়টি সম্পূর্ণ করতে। এর মধ্যে কেন্দ্রীয় সহায়তাবাবদ পাওয়া যাবে ১,৩০০ কোটি টাকা। প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে লক্ষ্ণৌ মেট্রো রেল কর্পোরেশন (এল এম আর সি)। ভারত সরকার এবং উত্তরপ্রদেশ সরকারের যৌথ অংশীদারিত্বে কর্পোরেশনটি পুনর্গঠিত হবে।

প্রথম পর্যায়ের ২২.৮৭৮ কিলোমিটারের মধ্যে ৩.৪৪০ কিলোমিটার রেলপথ তৈরি হবে মাটির নিচে। ভূগর্ভের ওপরে নির্মিত হবে ১৯.৪৩৮ কিলোমিটার রেলপথ। মেট্রো রেলে ট্রেন চলাচল করবে চৌধুরী চরণ সিং বিমানবন্দর থেকে মুন্সিপুলিয়া পর্যন্ত।

PG/SKD/DM