Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘লিগো-ইন্ডিয়া’ মেগা সায়েন্স প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘নীতিগত’ অনুমোদন মঞ্জুর করল


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার মহাকর্ষীয় তরঙ্গ সম্পর্কে গবেষণার জন্য ‘লিগো-ইন্ডিয়া’ মেগা সায়েন্স প্রস্তাবে ‘নীতিগতভাবে’ সম্মতি জানিয়েছে। প্রস্তাবটি ‘লিগো-ইন্ডিয়া’ (লেজার ইন্‌টারফারমিটার গ্রেভিটেশনাল ওয়েভ অবজারভেটরি ইন ইন্ডিয়া) প্রকল্প নামে পরিচিত। প্রকল্পটি পরিচালনা করছে পারমানবিক শক্তি দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। কয়েকদিন আগে মহাকর্ষীয় তরঙ্গ নির্ধারণের জন্য যে ঐতিহাসিক আবিষ্কারের ঘটনাটি ঘটেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অনুমোদন সেই আবিষ্কারের সঙ্গে সাজুয্য রেখেই প্রদান করেছে।

লিগো-ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে ভারতে একটি অত্যাধুনিক মহাকর্ষীয় তরঙ্গ পর্যবেক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এই প্রকল্প সহযোগিতা করবে ক্যালটেক ও এম আই টি-র দ্বারা পরিচালিত লিগো ল্যাবরেটরি। এই প্রকল্প ভারতীয় ছাত্র ও তরুণ বিজ্ঞানীদের জ্ঞানচার্চার নতুনতর দিগন্ত অন্বেষণে অনুপ্রাণিত করবে এবং দেশে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে আরো গতি সৃষ্টি করবে।

SK/JC/SRC/DSC/AGT