পিএমইন্ডিয়া
বৃহস্পতিবার ওয়াশিংটন ডি সি-তে লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি (লিগো)-র বিজ্ঞানীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আমেরিকার জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের অধিকর্তা ডঃ ফ্রান্স করডোভা-র নেতৃত্বে লিগো-র বিজ্ঞানীদের একটি দল আলাপ-আলোচনা ও মত বিনিময়ের লক্ষ্যে মিলিত হন প্রধানমন্ত্রীর সঙ্গে। লিগো প্রকল্পের সঙ্গে যুক্ত কয়েকজন তরুণ ভারতীয় বিজ্ঞানীও ছিলেন ঐ প্রতিনিধিদলে।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনার সময় লিগো প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন ডঃ করডোভা। শ্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত-মার্কিন বৈজ্ঞানিক অনুসন্ধান প্রচেষ্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হল লিগো প্রকল্প। এই প্রকল্পের সাফল্য তরুণ প্রজন্মের ভারতীয় বিজ্ঞানীদের বিশেষভাবে উৎসাহিত করে তুলবে। লিগো প্রকল্পের সঙ্গে যুক্ত ভারতীয় বিজ্ঞানীদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের উচিত ভারতের বিশ্ববিদ্যালয়গুলি পরিদর্শন করে সেখানকার ভারতীয় ছাত্রদের সঙ্গে আরও বেশি করে মত বিনিময় করা।
প্রসঙ্গত উল্লেখ্য, নয়াদিল্লিতে ইনস্টিটিউট অফ প্লাজমা রিসার্চ-এর বিজ্ঞানীদের সঙ্গে বৈঠকের ঠিক দু’দিন পরেই লিগো-র বিজ্ঞানীদের সঙ্গে প্রধানমন্ত্রী মিলিত হলেন ওয়াশিংটন ডি সি-তে। দিল্লির ঐ সংস্থার বিজ্ঞানীরাও বর্তমানে লিগো প্রকল্পের ওপর কাজ করছেন।
ভারতে লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি (লিগো) স্থাপনের লক্ষ্যে এক চুক্তিপত্র বিনিময় অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। ঐ দিনই সকালের দিকে এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন আমেরিকার জাতীয় বিজ্ঞান ফাইন্ডেশনের অধিকর্তা ডঃ ফ্রান্স করডোভা এবং ভারতের পরমাণু শক্তি দপ্তরের সচিব ডঃ শেখর বসু।
PG/SKD/DM/S
Insightful interaction with scientists from LIGO, including 3 young Indian scientists who worked on LIGO project. pic.twitter.com/dlEUjZzrc4
— Narendra Modi (@narendramodi) March 31, 2016
LIGO project is a great example of India-USA ties & will surely inspire several young science enthusiasts in India. https://t.co/hdoiykgtWy
— Narendra Modi (@narendramodi) March 31, 2016