Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লিঙ্গক্ষেত্রে সমতা রক্ষা ও নারী ক্ষমতায়ন : ভারত ও রাষ্ট্রসংঘের মধ্যে মউ স্বাক্ষরের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার


ভারত এবং রাষ্ট্রসংঘের লিঙ্গসমতা ও নারী ক্ষমতায়ন সম্পর্কিত সংস্থার মধ্যে এক মউ স্বাক্ষরের প্রস্তাব সোমবার অনুমোদিত হ’ল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

এ সম্পর্কিতপ্রস্তাবটিতে আইনগত সংস্থান, নীতি ও কর্মসূচির মাধ্যমে লিঙ্গ ক্ষেত্রে সমতানিশ্চিত করার জন্য কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রককে প্রয়োজনীয় কারিগরি সহায়তাদেওয়া হবে, যাতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি সহ প্রশাসন ও পরিচালনের বিভিন্নক্ষেত্রকে আরও জোরদার করে তোলা যায়।

কেন্দ্রীয়পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং রাষ্ট্রসংঘের লিঙ্গসমতা ও নারী ক্ষমতায়ন সম্পর্কিত সংস্থাটিপঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিতে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণে উৎসাহদানেরলক্ষ্যে পারস্পরিক সহযোগিতা প্রসারের কাজে যুক্ত রয়েছে। এই কর্মসূচির আওতায়পঞ্চায়েত সংস্থাগুলিতে নির্বাচিত মহিলা প্রতিনিধিদের দক্ষতা ও ক্ষমতায়নের ওপরবিশেষ জোর দেওয়া হয়েছে। অর্জিত সাফল্যের পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই বর্তমানেপ্রস্তাবিত মউ-এর আওতায় সরকারি প্রশাসন ও পরিচালনের ক্ষেত্রে নারী ক্ষমতায়নেরলক্ষ্যে সংশ্লিষ্ট আইন, নীতি ও কর্মসূচিগুলিকে বিশেষভাবে সফল করে তোলার প্রচেষ্টাচালিয়ে যাবে পরস্পরের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে।

প্রস্তাবিত এইমউ-এর আওতায় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা, কর্ণাটক, রাজস্থান ও মধ্যপ্রদেশের জেলাও মহকুমা পর্যায়ে জোরদার প্রচেষ্টা চালানোর পরিকল্পনা রয়েছে।

PG/SKD/SB