Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লিবারেল পার্টি অব কানাডার নেতা মিঃজাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রীরচিঠি


কানাডারসংসদীয় নির্বাচনে জয়লাভ করায়লিবারেল পার্টি অব কানাডার নেতা মিঃজাস্টিন ট্রুডোকে প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদি চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রীর চিঠির বক্তব্য নিম্নরূপ:

সংসদীয় নির্বাচনে লিবারেল পার্টি অব কানাডার জয়লাভে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আনন্দের সঙ্গে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই |

আপনার নেতৃত্ব দেখিয়েছে দূরদর্শী দৃষ্টিভঙ্গি, তারুণ্য ও নেতৃত্বের শক্তি, যা অভ্যন্তর ও দেশের বাইরে কানাডার সাফল্যকে নি:সন্দেহে সুস্থায়ী ও শক্তিশালী করবে | এসময়ে বিশ্ব সমাজে নানা সমস্যাজনক পরিস্থিতির মধ্যে আপনার নেতৃত্ব বিশ্বের জন্য বিশেষ তাৎপর্য বয়ে আনবে |

আপনার মহান দেশে গত এপ্রিলে আমার সফরকালে আমাদের সাক্ষাতের ঘটনা মনে পরছে | আমাদের বহুমুখী সম্পর্ককে গণতন্ত্র, বহুত্ববাদ, আইনের শাসন এবং দুই দেশের জনগনের মধ্যে সম্পর্ক স্থাপনের ভিত্তিতে গভীরতর করার ব্যাপারে আপনার আগ্রহ দেখে আমি সেসময় বিশেষভাবেই আকৃষ্ঠ হয়েছিলাম |

সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক লক্ষণীয়ভাবে এগিয়েছে এবং তা আমার সফরকালে সামরিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত হয়েছে | ভারতের আর্থ-সামাজিক অবস্থার রুপান্তরের অঙ্গনে এক গুরুত্বপূর্ণ ও বিশ্বস্ত অংশীদার হিসেবে কানাডা উদ্ভুত হয়েছে | এক বিস্তৃত ক্ষেত্রের প্রেক্ষাপট নিয়ে পারস্পরিক সুবিধাদায়ক আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বিপুল সম্ভাবনার দ্বারা কেবলমাত্র আশীর্বাদ ধন্য নয়, তা আরও শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুস্থায়ী এক বিশ্ব গড়ে তুলতে সহায়ক হতে পারে |

আপনি ও আপনার পরিবারকে সরকারিভাবে ভারত সফরে আসার জন্য বিনীত আমন্ত্রণ জানানোর জন্য এটা আমার কাছে আরো একবার সুযোগ করে দিয়েছে | নয়াদিল্লিতে আপনাকে স্বাগত জানানোর জন্য আমি মুখিয়ে আছি |

SC/JC/AGT