Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

লেহ-তে ‘তথাগতের পবিত্র প্রত্নাবশেষের প্রদর্শনী’ উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর আনন্দ প্রকাশ


নতুন দিল্লী, ২ মে ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ লেহ-তে ‘তথাগতের পবিত্র প্রত্নাবশেষের প্রদর্শনী’-র উদ্বোধন উপলক্ষে আনন্দ প্রকাশ করেছেন। প্রদর্শনীটি গতকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে উদবোধন করা হয়।

 

প্রধানমন্ত্রী বলেন যে কপিলাবস্তুর পিপরাহওয়া স্তূপের সঙ্গে সম্পর্কিত এই পবিত্র প্রত্নাবশেষগুলি উনবিংশ শতাব্দীর শেষ দিকে খনন করে পাওয়া গিয়েছিল। এগুলি ভগবান বুদ্ধের চিরন্তন শিক্ষার প্রতীক।

 

তিনি আরও জানান যে এই প্রদর্শনী ১৪ই মে পর্যন্ত চলবে এবং পরবর্তীতে এগুলি জান্সকারেও যাবে। এর ফলে, লাদাখের বিভিন্ন প্রান্তের মানুষ শ্রদ্ধা নিবেদনের একটি মূল্যবান সুযোগ পাবেন। পাশাপাশি, এটি লাদাখে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পর্যটনকেও উৎসাহিত করবে।

 

প্রধানমন্ত্রীর X- বার্তা টি দেখুন:

 

https://t.co/tYsK5GKQ45

 

SC…