পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল নয়াদিল্লির বিজ্ঞান ভবনে লোকতন্ত্র প্রহরী অভিনন্দন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ভারতরত্ন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে।
এরপর প্রধানমন্ত্রী মুম্বাই যাত্রা করবেন।
সেখানে চৈত্য ভূমিতে ডঃ বাবাসাহেব আম্বেদকরের স্মৃতির উদ্দেশে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। ইন্দু মিলস্ চত্বরে ডঃ বাবাসাহেব আম্বেদকর স্মারকের শিলান্যাস উপলক্ষে একটি ফলকেরও আবরণ উন্মোচন করবেন তিনি।
প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বন্দরে চতুর্থ কন্টেনার টার্মিনালের শিলান্যাস করবেন। এছাড়াও, দুটি মেট্রো করিডরেরও শিলান্যাস করবেন তিনি।
মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের এম.এম.আর.ডি.এ. গ্রাউন্ডে এক জনসমাবেশেও প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।
Going to Mumbai, where I will join various programmes. http://t.co/SEgoLO0LE0
— NarendraModi(@narendramodi) October 11, 2015