পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার কর্মপরবর্তী অনুমোদন দেওয়া হল ২০১৩সালের লোকপাল ও লোকায়ুক্ত আইনের ৪৪ নম্বর ধারার সংশোধনে। এর ফলে, এই ধারার আওতায়অন্যান্য বিষয়গুলিও সংশোধিত হবে। সংসদে লোকপাল ও লোকায়ুক্ত (সংশোধন) বিল, ২০১৬ইতিমধ্যেই এই উদ্দেশ্যে পেশ করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের ফলে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মীদের উদ্বেগ ও আশঙ্কার কারণগুলিকে দূর করা সম্ভব হবে। একস্থায়ী কমিটির সুপারিশের সঙ্গে সঙ্গতি রেখেই সংশ্লিষ্ট আইনটি সংশোধনের জন্য বিলপেশ করা হয়।
PG/SKD/DM