পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৩ জুলাই ২০২৬
লোকমান্য তিলকের জন্মবার্ষিকীতে আজ এই দেশবরেণ্য নেতার উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা লোকমান্য তিলক জাতীয়তাবাদের প্রসারের পাশাপাশি মানুষের মধ্যে সেবা- পরায়ণতার প্রসারেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। সৌভ্রাতৃত্বের আদর্শে পথ চলে ভারতীয় সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তুলতে লোকমান্য তিলক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে তিনি এই মর্মে বার্তা দিয়েছেন।
SC/AC/NS….
Tributes to Lokmanya Tilak on his birth anniversary. A towering figure of India’s freedom struggle, he awakened the spirit of nationalism and inspired generations to dedicate themselves to the service of people. Equally inspiring were his efforts to make our culture popular and…
— Narendra Modi (@narendramodi) July 23, 2026