Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শততম উপগ্রহের সফল উৎক্ষেপণের জন্য ইসরো’কে অভিনন্দনপ্রধানমন্ত্রীর


শততম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ইসরো’কে অভিনন্দিত করলেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“আজ পিএসএলভি’র সফল উৎক্ষেপণের জন্য ইসরো এবং তার বিজ্ঞানীদের আমার আন্তরিকঅভিনন্দন। নতুন বছরের এই সাফল্যটি দেশের মহাকাশ প্রযুক্তির দ্রুত অগ্রগতিরসুফলগুলি পৌঁছে দেবে আমাদের কৃষিজীবী, মৎস্যজীবী এবং নাগরিকদের কাছে। ইসরো’র পক্ষথেকে এই শততম উপগ্রহ উৎক্ষেপণের ঘটনা ভারতের গৌরবজনক সাফল্য এবং দেশের মহাকাশকর্মসূচির উজ্জ্বল ভবিষ্যৎকেই সূচিত করে।

ভারতের সাফল্যের এই সুফলের অংশীদার আমাদের সহযোগী দেশগুলিও। ৩১টি উপগ্রহেরমধ্যে অন্যান্য ৬টি দেশের ২৮টি উপগ্রহ আজ উৎক্ষিপ্ত হয়েছে”।

PG/SKD/ SB