Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

শস্য ঋণের ওপর সুদে ৫ শতাংশ সরকারি ভর্তুকি : সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার


২০১৬-১৭ অর্থ বছরে নেওয়া শস্য ঋণে প্রদেয় সুদের ওপর কৃষকদের কিছুটা সুবিধা দেওয়ার একটি প্রস্তাব অনুমোদিত হল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এই উদ্দেশ্যে সংস্থান রাখা হয়েছে ১৮,২৭৬ কোটি টাকার। এর ফলে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও বেসরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক থেকে নেওয়া শস্য ঋণের ওপর মাত্র ৪ শতাংশ হারে সুদ দিতে হবে সংশ্লিষ্ট কৃষকদের। বাকি ৫ শতাংশ সুদের ক্ষেত্রে ভর্তুকি সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সমবায় ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং নাবার্ড থেকে নেওয়া শস্য ঋণের ক্ষেত্রেও সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার, এখানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শস্য ঋণের ওপর কৃষকদের প্রদেয় সুদের হারে ভর্তুকি সহায়তা দেওয়ার এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারি এই সিদ্ধান্তের ফলে ২০১৬-১৭ অর্থ বছরে ৩ লক্ষ টাকা পর্যন্ত শস্য ঋণ গ্রহণের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা ভোগ করবেন সংশ্লিষ্ট কৃষকরা।

PG/SKD/DM/S